At the end of another lost highway, Signs misleading to nowhere... "Green Day - Jesus of suburbia"

পূর্ণিমা
এবার একটা নতুন সুরে লিখতে বস্লাম। খানিকটা নতুন, পুরোনো, পুরো নতুন হওয়া বোধহয় কখনওই সম্ভব নয়। কাল রাখী গেছে। আমি বাড়ী থেকে প্রায় ১৫০০ কিমি, দূরে এখন যোধপুরে। বলতে দ্বিধা নেই যে এই ভৌগলিক দূরত্বটা আমায় বিষেশ কখনই ভাবায় না, আর কাঁদাবার কোন প্রশ্নই ওঠে না। আমার এই নব্য জীবনের মত ভাল আমি এর আগে কবে থেকেছিলাম, তা ভেবে কুল পাই না। তাই আজ লিখতে বসেছি একটা এমন ঘটনা নিয়ে যা আমায় হঠাত করে একটু ছুঁইয়ে গেল।

চাই আর না চাই, এই বিদেশের মাটিতে, মাঝে মাঝে একটু ভাবুক হয়ে উঠলে একটু বিপদে পরতে হয়। বিপদটা আর কিছুই না, পিছনে ফেলে আসা জীবনটা (যেটা নেহাত খালি নয়, বেশ গিজগিজ করছে পুরোনো সব স্মৃতিতে) যেন কোথা থেকে ভেসে আস্তে থাকে, অসুবিধেটা এই যে তখন একটা কান্না যেন কোথা থেকে ফিরে আসতে চায় গলার মধ্যে। বর্তমান 'ভাল থাকার' সময়টা কে এই কান্না দিয়ে ভিজিয়ে ফেলতে ইচ্ছে করে না আর তাই এই একটু নতুন সেজে এই আমার লিখতে বসা।

নিজের বোন না থাকায় এই রাখীটা কোনোদিনই বিষেশ তাতপর্যের ছিলনা আমার জীবনে, তবুও দিদা, ঠাকুমার আহ্লাদে, হাতে একটা-দুটো রাখী উঠতই। রাখীটা কিছুই নয় হয়ত, তবু এই টুকরো দিনগুলো ফিরিয়ে আনে... মনে পরে পৃথা, রু-এর কথা... স্কুলের পরে কোথাও এক বোনের জন্ন্য টিউশন কাটা... কখনো বাঁচানো পয়সার সবটুকু দিয়ে ট্যাক্সি নিয়ে সিটি সেন্টার ছোটা, বোঙ্কে ক্যাডবেরি দেওয়ার জন্য। খালি তো এই নয়, সঙ্গে জুড়ে থাকা আরও নানান কথা ফিরে আসে... বাড়ী পালিয়ে রু-এর সাথে আড্ডির ঝগড়া মেটাতে সল্টলেক ছোটা... দিব্য-র কথাও ভিষণ ফিরে আসে, স্মৃতির বোধহয় এটাই দোষ, কোনো কিছুই এক যায়গায় আটকে থাকে না... সব তালগোল পাকিয়ে চোখটাকে ঝাপসা করে তোলে। দিনগুলো ফিরে আসতে চায়।

গত কয়েকদিন ধরেই একটু চাপে আছি, মানসিক... বিভিন্ন কারণে, এর মাঝে এল রাখী। বিশেষ কোনো হেলদোল আমার তাতে নেই। কিন্তু মাঝে একজনের হাতে একটা রাখী দেখে জিজ্ঞ্যেস করে ফেললাম, কে পরাল? বোন পাঠিয়েছে, সে নিজেই পরে নিয়েছে। আর এখানে বন্ধু বান্ধব্রাও অনেকে সম্পর্ককে একটা নাম দেওয়ার তাগিদে অনেকে অনেক্ককে পরায়। আমার হাতটা আগের বারের মতই খালি থেকে গেল।

হঠাত রাত দশটায় কলকাতা থেকে একটা ফোন... এমন একজন যে ভাবিনি এই ফোনটা আসবে। রু। অনেকক্ষণ কথা বল্ললাম, অনেক কথা হল বেশ মিনিট কুড়ি ধরে। তার থেকে বেশি বলা এই এসটিডি তে সম্ভব নয়। কেন জানি না এ বছর একটা রাখী পরার জন্য ভীষণ মন কেমন করছিল। এতটাই যে সন্ধ্যে বেলা বাজারে রাখীর দোকান দেখে ভাব্লাম একবার, যে একটা কিনে পরে নিই। তবু কেনাটা আর হয়ে ওঠেনি। তাই রু-এর ফোনটা রাখার পরে মনে হল যে এত কাছে এসেও রাখীটা আর পরা হল না, ফোন দিয়ে তো আর ফিতে বাঁধা যায় না।

রাত আড়াইটেঃ

ল্যাপটপ আর ইন্টারনেট নিয়ে এই ঢের রাত অবধি জেগে থাকাটা খানিক স্বভাব পরিণত হয়েছে। ঘুম আর আসে না।খানিক টা ইনসম্নিয়াক হয়ে উঠেছি বলে গত কালই গোপের সাথে তর্ক হচ্ছিল। সারা ধারে প্রায় সবাই বেশ ঘুমিয়ে পরেছে এই রাতে, কোন কোন ঘরে এখনও আলো জ্বলছে। হঠাত 'জিটক'-এ আওয়াজ। এত রাতে! সচরাচর আসে না। একজন বান্ধবী, খানিকটা বেশীই তার থেকে একদম বোনের মত, সব রকম ঠাট্টা-ইয়ার্কির সাথী।

'হ্যাপি রাখী'

সারাদিনের ব্যস্ততায় আর আমার নেচে বেড়ানো জীবনে আর দেখা পায়নি আমার ক্লাসের পরে। তাই এত রাতে আমার জন্য শুভেচ্ছা বার্তা।
'আরে শোন, তোর রাখীটা আমি 'অমুকের' কাছে দিয়ে দিয়েছি, কাল নিয়ে পরে নিস্‌। সন্ধ্যেবেলা পরাতে নেই, তাই আর আমি পরাইনি।'


ঠিক এই জিনিসটাই এত দিন বিশ্বাস করে এসেছি, আজ আরেকবার হাতে গরম (আর চোখে গরমো বটে) প্রমাণ পেলাম। আত্মীয়তা জিনিসটা রক্তে নেই, শুধু মন দিয়ে চেনা যায়, বাঁধা যায় না ভূগোল দিয়ে। এই মরুপ্রান্তরে বসেও আমি আত্মীয়তার থেকে কোনোদিনই বঞ্চিত হুলাম না। শুধু আবেগ দিয়ে বোঝা যায়, কি চাইছে আরেকজন। মুখফুটে কিকছু বলতে হয় না, না পাওয়ায় কাঁদতে হয় না। আজ যদি আমি এই শেষ রাতে কেঁদে থাকি, তা শুধু এই উপলব্ধির প্রকাশে। এই হতভাগার কথা এখানেও তাহলে কারুর মনে ছিল।

'তুই ভাবলি কি করে, যে আমি ভুলে যাব... আমায় বোন বলিস অথচ আমি ভুলে যাব!'

খুব সহজে বলে গেল কথাটা, তবু মানে আর তাতপর্যটা আমার কাছে অনেক বেশি করে এসে ধাক্কা মারল মনে... এই ধাক্কাটার অপরিসীম মানেটা হয়ত ও বুঝল না, কিন্তু শেষ রাতের যে কয়েক ফোঁটা চোখের জল আমি ফেললাম, তা আমার জীবনটাকে আর কয়েকটা দিন লড়ে যাওয়ার রশদ দিয়ে গেল।

আমি ভাল আছি।


1:44 AM
"Walking alone and no way out"
just an entry
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.Praesent aliquam, justo convallis luctus rutrum. erat nulla fermentum diam, at nonummy quam ante ac quam. Maecenas urna purus, fermentum id, molestie in, commodo porttitor, felis. Nam blandit quam ut lacus. Quisque ornare risus quis ligula. Phasellus tristique purus a augue condimentum adipiscing.

29th January 2008
"Walking alone and no way out"
just another entry
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.Praesent aliquam, justo convallis luctus rutrum. erat nulla fermentum diam, at nonummy quam ante ac quam. Maecenas urna purus.
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.Praesent aliquam, justo convallis luctus rutrum.Phasellus tristique purus a augue condimentum adipiscing.


20th January 2008
"Walking alone and no way out"